নোয়াখালী পৌর এলাকায় নিজ ঘরে লাইলী বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সদরের ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার আলী আজম মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। লাইলী বেগম বিনোদপুর ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার আলমগীর হোসেনের স্ত্রী।
খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সুধারাম থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’


