গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার
Advertisement
Advertisement

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিকাল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান।

দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার সিদ্ধান্তও নেওয়া হয় ওই বৈঠকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

গত সোমবার রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে, যেখানে এক তরুণীর সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে দেখা যায়। ফুটেজের বিভিন্ন অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং ওই তরুণীর সঙ্গে অবস্থান করতে দেখা গেছে।

আরও পড়ুন

ভিডিওটি প্রকাশ পাওয়ার পর প্রাথমিক অবস্থায় এর সত্যতা নিয়ে বিতর্ক তৈরি হয় এবং এটি ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ (এআই) দিয়ে তৈরি হতে পারে বলে দাবি করা হয়। তবে পরবর্তীতে একই কক্ষের আরও কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর, সংশ্লিষ্ট তরুণী গাজী নজরুল ইসলামের স্ত্রী বলে দাবি করেন জামায়াতের স্থানীয় নেতারা। একই দাবি করেছেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নিজে, ওই তরুণী এবং তার বাবা।

আরও পড়ুন>>

জামায়াত এমপির ভিডিও ভাইরাল, তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি

জামায়াত এমপির বিরুদ্ধে সাতক্ষীরায় বিক্ষোভ

নৈতিক স্খলনের দায়ে আসন হারানোর ঝুঁকিতে জামায়াত এমপি

তথ্য-উপাত্ত সংগ্রহের পর পদক্ষেপ: জামায়াত

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad