মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি অনাস্থা জানালেন এক আসামি

মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি অনাস্থা জানালেন এক আসামি
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদ হত্যা মামলায় এক আসামি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন। এ কারণে মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার ১ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীরের আদালতে আসামি মাহমুদুল হাসান মাহিন-এর পক্ষে তার আইনজীবী মাশরুর হোসাইন আদালতের প্রতি অনাস্থা জানিয়ে সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী জিয়াউল হক।

মাহিনের আইনজীবী মাশরুর হোসাইন বলেন, গত ১২ জুলাই অভিযোগ গঠনের শুনানির দিন ভারী বৃষ্টির কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। তিনি সাত আসামির পক্ষে মামলা পরিচালনা করেন। একদিন সময় না দিয়ে অভিযোগ গঠন করায় ওই আদালতের প্রতি তাদের আস্থা নেই। এ বিষয়ে মহানগর দায়রা জজ আদালতে অনাস্থার আবেদন করা হয়েছে। আগামী ২২ জুলাই ওই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

মামলায় মোট ২১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১০ জন কারাগারে, তিনজন জামিনে এবং আটজন পলাতক রয়েছেন।

২০২৫ সালের ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ও পুরোনো তারের ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদকে কংক্রিটের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে অধিকতর তদন্ত শেষে চলতি বছরের ১০ মে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২১ জুন মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad