সাংস্কৃতিক জাগরণে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে: সংস্কৃতিমন্ত্রী

সাংস্কৃতিক জাগরণে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। ফাইল ছবি
Advertisement
Advertisement

সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে দেশের অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে মাগুরা নতুন বাজার ইসকন মন্দির প্রাঙ্গণে সাত দিনব্যাপী রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘সংস্কৃতিকে উন্নয়নের মাধ্যম হিসেবে কাজে লাগাতে সরকার পররাষ্ট্র ও পর্যটনসহ বিভিন্ন খাতে কাজ করছে। বাংলার আদি বাউলসহ নানাবিধ সাংস্কৃতিক সম্পদ ফিরিয়ে এনে দেশকে বিশ্বদরবারে সমুজ্জ্বল করতে হবে।’

মাগুরা জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত অচ্যুত ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ ও পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

অনুষ্ঠান উপলক্ষে শহরের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে গ্রামীণ রথের মেলা বসেছে। বিকালে ভক্তরা রথের রশিতে টান দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি নিয়ে শহরে শোভাযাত্রা বের করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর