চলতি মাসজুড়ে দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে

চলতি মাসজুড়ে দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে
ছবি: টাইমস
Advertisement
Advertisement

এখন বৃষ্টি কিছুটা কমলেও পুরো জুলাই মাসজুড়েই দেশে টানা বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজের সই করা এক আবহাওয়া বার্তায় বলা হয়, আগামী দুইদিন বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসলেও এরপর মাসজুড়েই টানা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া বার্তায় আরও বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর সঙ্গে পশ্চিমা লঘুচাপের প্রভাব যুক্ত হওয়ায় দেশজুড়ে বৃষ্টি হয়েছে। এ সময় দেশের মধ্যাঞ্চলে এবং চট্টগ্রামে অল্প সময়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ১১ জুলাই সন্ধ্যা ছয়টা থেকে ১২ জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে ঢাকায় এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পুর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজস্রহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরও পড়ুন

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রোববার সকালে বান্দরবানের সাঙ্গু, সুনামগঞ্জ ও সিলেটের কুশিয়ারা এবং নেত্রকোনার সোমেশ্বরী নদীর পাঁচটি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রী বাড়তে পারে এবং বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad