বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত: এনসিপি

বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত: এনসিপি
Advertisement
Advertisement

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত’ বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে দলটি।

দলের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এবং দলের ছায়া বাজেট কমিটির প্রধান আতিক মুজাহিদ বলেন, সরকার প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির কথা বললেও প্রকৃত ঘাটতির পরিমাণ সাড়ে ৪ লাখ ৫০ হাজার কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।

আতিক মুজাহিদের মতে, প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা প্রায় অসম্ভব।

রাজস্ব আদায়ে ২ লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা বাস্তবসম্মত নয়। ফলে প্রকৃত আয় ও ব্যয়ের হিসাব বিবেচনায় নিলে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।’

এর আগে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এনসিপি বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও তা স্থগিত করা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, ‘অনিবার্য কারণবশত নির্ধারিত ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে না। আগামীকাল শুক্রবার বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে নতুন করে ব্রিফিংয়ের আয়োজন করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad