সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়
ছবি: পিএমও
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা নিজের প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের (ডিআরএমসি) শিক্ষার্থীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার বিকালে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নিজেও এই কলেজের ছাত্র ছিলেন।

ছবি: পিএমও

সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে সংসদ ভবনের অনন্য স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত ও তথ্যবহুল উপস্থাপনা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোও এই প্রতিষ্ঠানের ছাত্র ছিল। এই স্কুলের আঙিনায় আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে।’

আরও পড়ুন

ছবি: পিএমও

এ সময় তিনি দেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গ্রুপ ছবিতে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং আইনসভা সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে শিক্ষামন্ত্রীর বিশেষ উদ্যোগে এই পরিদর্শনের ব্যবস্থা করা হয়।

এর আগে শিক্ষামন্ত্রী স্পিকারের কাছে সংসদে শিশুদের জন্য সংরক্ষিত আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad