যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন
Advertisement
Advertisement

সোমবার ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার দীর্ঘ ১৬ বছর পর হাসপাতাল পাচ্ছে যশোর মেডিকেল কলেজ।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুস্থ ও সবল জাতি উপহার দিতে দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বিশ্বে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। ফলে চিকিৎসাসেবার পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতাও বাড়াতে হবে। রোগীর সংখ্যা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে।

এজন্য, দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের ৮০ শতাংশ হবেন নারী। এসব স্বাস্থ্যকর্মী ছড়িয়ে পড়বেন সারা দেশে। তারা পরিবারের নারী প্রধানদের খাদ্যের গুণাগুণ বোঝাবেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগ প্রতিরোধ করতে হবে। এতে হাসপাতালে রোগীর চাপও কম পড়বে।

প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার উলাশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি সুধিজনদের সাথে শুভেচ্ছাবিনিময় করেন। এরপর তিনি অনুষ্ঠানমঞ্চে উঠে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প সম্পর্কে ধারণা নেন। পরে বোতাম টিপে হাসপাতাল নির্মাণকাজ উদ্বোধন করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর