জঙ্গি হামলার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

জঙ্গি হামলার শঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার যে শঙ্কার কথা জানিয়েছিল পুলিশ সদর দপ্তর এর প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেন, ‘পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সব সময়েই নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর তা আরও বাড়ানো হয়েছে। এটি নিয়মিত কাজের অংশ।’

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করতে পারে বলে বৃহস্পতিবার চিঠি দিয়ে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের ওই বার্তায় সুনির্দিষ্ট করে উগ্রবাদী সংগঠনের নাম বলা হয়নি। তবে সম্প্রতি উগ্রবাদী একটি সংগঠনের ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর