জামালপুরের মেলান্দহে বৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছে।
রোববার গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান সাংবাদিকদের একথা নিশ্চিত করেন।
নিহতরা হলেন- দাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম ও তাদের দুই মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, রাতে ঘুমিয়ে ছিলো মা ও দুই মেয়ে। হঠাৎ ঘরের পাশে থাকা গাছ ঝড়ের কবলে ঘরটির ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় তিনজন। রাতে এ ঘটনা ঘটনা ঘটলেও সকালে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।


