৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি ছবি আহ্বান

৯৮তম অস্কারের জন্য বাংলাদেশি ছবি আহ্বান
Advertisement
Advertisement

৯৮তম একাডেমি পুরস্কার বা অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম (সাবেক বিদেশি ভাষার চলচ্চিত্র) বিভাগে অংশগ্রহণের জন্য বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের জন্য আবেদনপত্র বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর বিকাল ৫ টা। জমা দিতে হবে বিএফএফএস-এর প্ল্যানার্স টাওয়ার, ৩য় তলা, ১৩/এ সোনারগাঁও রোড (বীর উত্তম চিত্তরঞ্জন দত্ত রোড), বাংলামোটর, ঢাকা ১০০০— এ ঠিকানায়।
ছবি জমা দেওয়ার জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে—চলচ্চিত্রটি অবশ্যই বাংলা ভাষায় হতে হবে এবং ইংরেজি সাবটাইটেল থাকতে হবে। ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে কমপক্ষে সাত দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে হবে। এর পরিচালক বাংলাদেশি হতে হবে। অবশ্যই অস্কার একাডেমি কর্তৃক নির্ধারিত প্রযুক্তিগত ও যোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র, মুক্তির তারিখ ও প্রদর্শনীর প্রমাণ, ২টি ডিভিডি/ব্লু-রে স্ক্রিনার অথবা একটি নিরাপদ ডিজিটাল লিঙ্ক, প্রেস কিট, গল্পের সংক্ষেপ ও মূল ক্রেডিট লিস্ট জমা দিতে হবে আবেদনের সঙ্গে।

অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল মারুফ জানিয়েছেন, বিএফএফএস কর্তৃক গঠিত একটি বিশেষ নির্বাচক কমিটি জমা পড়া চলচ্চিত্রগুলো পর্যালোচনা করে বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র মনোনীত করবে।

তিনি বলেন, ‘এটি বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য একটি বিশাল সুযোগ। আমাদের সৃজনশীলতা, বৈচিত্র্য এবং শিল্পের উৎকর্ষতা আন্তর্জাতিকভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ এটি। আমি সকল যোগ্য নির্মাতাদের আবেদন করার আহ্বান জানাচ্ছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad