নরসিংদীতে স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। নরসিংদীর বিভিন্ন ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিটের চেষ্টায় সাড়ে ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার রাত ১০টার দিকে দক্ষিণ শিলমান্দীর এন আর এন স্পিনিং মিলে আগুন লাগে।
খবর পেয়ে নরসিংদী ফায়ার স্টেশনের দুটি, মাধবদীর দুটি, পলাশের দুটি, মনোহরদী একটি ও শিবপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


