দেশে এসেছে ৪ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট

দেশে এসেছে ৪ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট
ফাইল ছবি
Advertisement
Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া প্রবাসীদের চার লাখ ২৮ হাজারের বেশি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে।

রোববার সকালে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের প্রধান সালীম আহমাদ খান।

তিনি জানান, ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা সাত লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ব্যালট হাতে পেয়েছেন পাঁচ লাখ ২৬ হাজার ৮৬২ জন প্রবাসী। ভোট দিয়েছেন পাঁচ লাখ তিন হাজার ৪৪১ জন।

সালীম আহমাদ খানের তথ্যানুযায়ী, প্রবাসী ভোটারদের মধ্যে চার লাখ ৮৪ হাজার ৭৬৫টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এরইমধ্যে চার লাখ ২৮ হাজার ৮২৮টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

আরও পড়ুন

এছাড়া তিন লাখ ১৮ হাজার ১২৫টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

দেশের অভ্যন্তরীন পোস্টাল ভোট:

এদিকে দেশের অভ্যন্তরে চার লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সালীম আহমাদ খান। তিনি জানান, রোববার সকাল পর্যন্ত ভোট দিয়েছেন তিন লাখ ৮৮ হাজার ৮৯৮ জন। আর ভোটার কর্তৃক পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে তিন লাখ ৪৪ হাজার ৮২৬ জন। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ব্যালট বুঝে পেয়েছেন এক লাখ ৫২ হাজার ৭৭টি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad