৬৬ ভাগ উত্তরদাতা মনে করেন বিএনপি জিতবে: নজরুল ইসলাম খান

৬৬ ভাগ উত্তরদাতা মনে করেন বিএনপি জিতবে: নজরুল ইসলাম খান
বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাম্প্রতিক একটি জরিপের ফলাফল তুলে ধরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ৬৬ ভাগ উত্তরদাতা মনে করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতবে।

তিনি বলেন, এই নির্বাচনে কোন দল বেশি আসন পাবে, এমন প্রশ্নের জবাবে সবচেয়ে বেশি ভোট পড়েছে বিএনপির পক্ষে। আর শতকরা ২৬ ভাগ উত্তরদাতা বলেছেন জামায়াতে ইসলামীর কথা। এ ছাড়া অনেক উল্লেখযোগ্য দলের পক্ষে জনমত শতকরা এক ভাগেরও কম।

মঙ্গলবার সকালে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

বিএনপির এই বর্ষীয়ান নেতা মনে করেন, যেসব দলের পক্ষে জনমত নেই তারা হতাশ হয়ে ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না।’

নজরুল ইসলাম খান বলেন, ‘ফ্যাসিবাদের পতন ও একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা আমরা অর্জন করেছি। ফ্যাসিবাদের পতন হয়েছে বাকি অংশটুকু পূরণ করার জন্যই অন্তবর্তীকালীন সরকার।’

আরও পড়ুন

এই দেশের মানুষ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা সরকারকে উৎখাত করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেই জনগণ কোনো ষড়যন্ত্র হতে দেবে না। কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না।’

দেশে বড় বড় দালান, এক্সপ্রেসওয়ে, নতুন ট্রেন এসব দৃশ্যমান হলেও সাধারণ মানুষের মৌলিক চাহিদা অপূর্ণ রয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন কোটিপতি বাড়ার দেশ হলেও প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে।’

ক্ষমতায় গেলে বিএনপি তাদের উন্নয়ন পরিকল্পনায় শিক্ষা, কর্মসংস্থান, আয় বৃদ্ধি, নারীর অধিকার ও স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেবে বলেও  এবং কিভাবে এসব বাস্তবায়ন করবে, তার বিস্তারিত কর্মপরিকল্পনাও জনগণের সামনে তুলে ধরবে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘দেশ গড়া পরিকল্পনা’ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad