মহিষ পালন সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি, খামারি পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন কৌশল ও গবেষণা ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণের শেষদিন মঙ্গলবার।
সোমবার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ট্রেনিং ডরমিটরিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মহিষ গবেষণা ও উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প শীর্ষক উন্নয়ন প্রকল্প এই কর্মসূচির আয়োজন করে।
দুইদিনের এই প্রশিক্ষণে প্রকল্প এলাকায় কর্মরত প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপ–পরিচালক কৃত্রিম প্রজনন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পর্যায়ের মোট ৩০ জন কর্মকর্তাকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
যেখানে বিএলআরআই উদ্ভাবিত ও মাঠ পর্যায়ে বহুল ব্যবহৃত মহিষ পালন সংক্রান্ত জনপ্রিয় প্রযুক্তি, খামারি পর্যায়ে গবেষণা ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন কৌশল ও গবেষণা ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে জানানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই এর পরিচালক (গবেষণা) ড. মো. জিল্লুর রহমান।


