এবারের নিলামে নাম দিয়েছিলেন মোট ৫০ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে এখন পর্যন্ত যাদের নিলামে তোলা হয়েছে, রিশাদ, নাহিদ ও ইমন ছাড়া দল পাননি কেউই। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের সাথে অবিক্রিত আছেন শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।