ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার বিকাল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মিয়ানমার, ভুটান এবং চীনে ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছে। এই মাত্রাকে মাঝারি থেকে ভারী হিসেবে ধরা হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে আর ভূমিপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো দেশ থেকেই ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


