ঢাকাসহ দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার রাতে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলীয় মনোনয়ন পেয়েছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রাজশাহী সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে রাজশাহী মহানগর এনসিপি আহ্বায়ক মো. মোবাশ্বের আলীকে।
সিলেট সিটি করপোরেশনে প্রার্থী হয়েছেন সিলেট মহানগর এনসিপি আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল। একই সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে জাতীয় যুবশক্তি আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে।


