২৯ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২

২৯ লাখ টাকার ভারতীয় প্রসাধনীসহ আটক ২
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ২৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এসময় দুই পাচারকারীকেও আটক করা হয়।

শনিবার বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহজনক একটি মিনি ট্রাক তল্লাশি করে প্রায় ২৮ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা ভারতীয় প্রসাধনী ও ট্রাকসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad