২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই স্কটল্যান্ডের জয়

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই স্কটল্যান্ডের জয়
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের মুখ দেখল স্কটল্যান্ড। স্থানীয় সময় শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে তারা হাইতিকে ১-০ গোলে হারিয়েছে।

১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পায় দলটি। ১৯৯০ সালে সুইডেনকে ২-১ গোলে হারানোর পর এটিই বিশ্বকাপে তাদের প্রথম জয়।

দিনের অন্য ম্যাচে গ্রুপ ফেবারিট ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। অন্যদিকে ১৯৭৪ সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপে আসা হাইতি এখনো কোনো পয়েন্ট পায়নি।

খেলার ২৮ মিনিটে একমাত্র গোলটি করেন জন ম্যাকগিন। বক্সের ভেতর চে অ্যাডামসের মিস করা বল হাইতির গোলরক্ষক জনি প্লাসিডের গায়ে লেগে ফিরে আসে। ১৩ গজ দূর থেকে ম্যাকগিনের নেওয়া শট এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়।

আরও পড়ুন

এর আগে ১৭ মিনিটে স্কটল্যান্ডের অধিনায়ক স্কট ম্যাকটমিনের শট পোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় দলটি। বোস্টনের জিলেট স্টেডিয়ামে স্কটিশ সমর্থকদের লাল জার্সির জোয়ার ছিল চোখে পড়ার মতো।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হাইতি। ৭৪ মিনিটে রুবেন প্রভিডেন্সের ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন উইনসন ইসিদোর। ৮৪ মিনিটে ফ্রান্টজডি পিয়েরটের হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

আগামী শুক্রবার এই মাঠেই মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড। একই দিন ফিলাডেলফিয়াতে ব্রাজিলের বিপক্ষে খেলবে হাইতি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad