ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির অধিভুক্ত এলাকায় ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস।
ঢাকার বিভিন্ন স্থান থেকে গত কয়েকদিন ধরেই গ্যাসের স্বল্পচাপ ও গ্যাস সংকটের খবর আসছে। এরই মধ্যে ঘোষণা দিয়ে স্বল্পচাপের কথা জানাল গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে এলএনজি থেকে পাওয়া প্রাপ্ত গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।


