২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

২০২৭ সালের মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

ঘোষিত সূচি অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী বছরের ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি।

অন্যদিকে, ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন, শেষ হবে ১৩ জুলাই।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা এগিয়ে আনার কারণে শিক্ষার্থীদের সেশনজট কমবে। তিনি জানান, সব স্টেকহোল্ডারের সঙ্গে কয়েক দফা আলোচনা করে এই সিদ্ধান্তে তারা পৌঁছেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad