১৮ বছর পর স্বাধীনতা দিবস প্যারেড, যোগ দিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৮ বছর পর স্বাধীনতা দিবস প্যারেড, যোগ দিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

১৮ বছর পর স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হচ্ছে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দেশের সামরিক সক্ষমতা প্রদর্শনী। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানী ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়।

এতে যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিন বাহিনীর প্রধান ও শীর্ষ সামরিক কর্মকর্তারা প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় শেষে খোলা জিপে সশস্ত্র বাহিনীর সদস্যদের অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি।

কুচকাওয়াজে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান, মন্ত্রিপরিষদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ আমন্ত্রিত দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা।

কুশল বিনিময় করছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ছবি: ভিডিও থেকে নেওয়া

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবারের কুচকাওয়াজের সামগ্রিক ব্যবস্থাপনায় রয়েছে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন।

আরও পড়ুন

শুধু আমন্ত্রিত বিশেষ অতিথিরাই নয়, এবারের কুচকাওয়াজ সর্বসাধরনের জন্যও উন্মুক্ত করা হয়েছে। সাধারণ জনগণ নির্ধারিত গেট দিয়ে প্রবেশ করে সরাসরি কুচকাওয়াজ উপভোগ করছেন।

এর আগে সবশেষ ২০০৮ সালের ২৬ মার্চের সর্বোচ্চ আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী হয়। এরপর বিগত কয়েক বছর ধরে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সামরিক কুচকাওয়াজ আয়োজিত হলেও স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ আর কখনো সামরিক কুচকাওয়াজ বা সমরাস্ত্র প্রদর্শনী হয়নি।

এমনকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময়েও এই আয়োজন বন্ধ ছিল।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad