রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রীবাহী বাস নিহতদের পরিবারকে জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এ দুর্ঘটনায় আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বুধবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম থেকেই এখনে আছি। প্রধানমন্ত্রী এখানে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। স্বজনরা শনাক্ত করলেই আমরা মরদেহ হস্তান্তর করব এমন সিদ্ধান্ত হয়েছে। আমরা সবসময় তাদের সঙ্গে আছি ‘
এসময় তিনি আরও বলেন, ‘এমন দুর্ঘটনার ক্ষতিপূরণ আসলে হয় না। তারপরও লাশ শনাক্ত হওয়ার পর ভুক্তভোগী পরিবারের পাশে থাকব আমরা।’
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে ৪৫ জনের মতো যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে চেষ্টা চলছে।


