চট্টলা এক্সপ্রেসের ২ বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

চট্টলা এক্সপ্রেসের ২ বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ট্রেনের দুটি বগিতে আগুন জ্বলছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ট্রেনটির দুটি বগিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বগি থেকে ঘন ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রীদের দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করতে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad