‘হ্যালো ডিসি’তে অভিযোগ, মুহূর্তেই পরিষ্কার খালের ভাগাড়

‘হ্যালো ডিসি’তে অভিযোগ, মুহূর্তেই পরিষ্কার খালের ভাগাড়
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা বিশালাকার ময়লার স্তূপ অপসারণ করা হয়েছে।

জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপে স্থানীয় এক নাগরিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত এ পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরেজমিনে জানা যায়, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে যত্রতত্র খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। এতে এলাকায় মারাত্মক পরিবেশ দূষণের পাশাপাশি তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়। বিদ্যালয় সংলগ্ন স্থান হওয়ায় প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

অভিযোগের ভিত্তিতে ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দ্রুত স্থানটি পরিদর্শনের ব্যবস্থা করেন এবং জমে থাকা সব আবর্জনা অপসারণ করে খালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এতে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক বলেন, নাগরিকদের যেকোনো জনদুর্ভোগ দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ কার্যকর ভূমিকা রাখছে।

অভিযোগ পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানটি পরিষ্কার রাখা সবার দায়িত্ব, তাই যত্রতত্র ময়লা না ফেলতে তিনি স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad