হেরোইন রাখার দায়ে নারীসহ ২ জনের যাবজ্জীবন

হেরোইন রাখার দায়ে নারীসহ ২ জনের যাবজ্জীবন
Advertisement
Advertisement

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে আলাদা দুটি মামলায় এক নারীসহ দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক লায়লা শারমিন এই কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারি গ্রামের শীতল প্রামাণিকের ছেলে রেজাউল করীম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মান্তির মোড় এলাকার মৃত মইনুল ইসলামের মেয়ে মলি বেগম।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ এসব তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি রেজাউল করীম উপস্থিত ছিলেন। অপর আসামি মলি বেগম পলাতক আছেন।

আরও পড়ুন

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালের ১৫ জুলাই সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৭৫ গ্রাম হেরোইনসহ রেজাউল করীমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

অপরদিকে, ২০২১ সালের ১০ সেপ্টেম্বর র‌্যাব-১২ এর দল টহল সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন বাসে তল্লাশি চালায়। এক পর্যায়ে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ মলি বেগমকে আটক করে।

এই দুই মামলায় বৃহস্পতিবার একই আদালত দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad