হাসিনা পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’

হাসিনা পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
শেখ হাসিনা, শেখ রেহানা ও সজিব ওয়াজেদ জয়। ছবি: সজিব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া
Advertisement
Advertisement

৫ আগষ্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ১৬ ফেব্রুয়ারি এনআইডি ‘লক’ করা হলেও নিবন্ধন অনুবিভাগ সূত্রে সোমবার (২১ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে।

এনআইডি স্থগিত হওয়া ব্যক্তিদের তালিকায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নে রাদওয়ান মুজিব ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রয়েছেন। পাশাপাশি শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডিও ‘লক’ করা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানান, মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এনআইডিগুলো লক করা হয়। বর্তমানে তিনি বিদেশ সফরে রয়েছেন।

সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, এনআইডি লক করা হলে তা আর ব্যবহার বা তথ্য সংশোধন করা যায় না। তদন্ত চলাকালে, কিংবা ভিভিআইপি কারো অনুরোধে এনআইডি লক বা আনলক করা হয়।

এর আগে, ১১ মার্চ শেখ হাসিনা, তার পরিবার এবং সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ১২৪টি ব্যাংক হিসাবও আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad