হাসিনার মৃত্যুদণ্ড: সবাইকে সংযত থাকার আহ্বান সরকারের

হাসিনার মৃত্যুদণ্ড: সবাইকে সংযত থাকার আহ্বান সরকারের
Advertisement
Advertisement

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে ঐতিহাসিক রায় হিসেবে উল্লেখ করে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবার অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, রায়-পরবর্তী সময়ে কোনো উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

জনগণের মধ্যে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের মনে এই রায়কে ঘিরে স্বাভাবিকভাবেই আবেগের সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগে প্রভাবিত হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ডে না জড়ায়–সরকার এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে বলেও বিবৃতিতে বলা হয়।

এ ছাড়া সরকার জানিয়েছে, যেকোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad