ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ দিন: আসিফ নজরুল

ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ দিন: আসিফ নজরুল
আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে জুলাই অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রায় ন্যায় প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য সরকার ভারতের কাছে আবারও চিঠি দেবে বলেও জানান আইন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা, অঙ্গহানির ঘটনা, বিকলাঙ্গ হওয়ার জন্য শেখ হাসিনা দায়ী ছিলেন। তাই এই রায়ে বিস্মিত হননি জানিয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে অকাট্য প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যেকোনো আদালতে বিচার হলে তাঁদের সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।

আইন উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের জন্য সরকার ভারতের কাছে আবার চিঠি দেবে। ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় প্রদান অব্যাহত রাখে, তাহলে সেটি হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ভারতের শত্রুতা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর