হাসিনার ফাঁসির রায় ফ্যাসিস্টদের জন্য বিশেষ বার্তা: গোলাম পরওয়ার

হাসিনার ফাঁসির রায় ফ্যাসিস্টদের জন্য বিশেষ বার্তা: গোলাম পরওয়ার
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: ভিডিও খেকে নেওয়া
Advertisement
Advertisement

ভবিষ্যতে বাংলাদেশে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইলে শেখ হাসিনার ফাঁসির এই রায় তাদের বিশেষ বার্তা দেবে বলে মনে করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার বিকালে মগবাজারে দলীয় কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনার এই রায়টি ছিল ঐতিহাসিক। রায়ে প্রমাণিত হয়েছে তিনি গণহত্যাকারী। ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষের গণআকাঙ্ক্ষা পূরণ হয়েছে।’

বর্তমান ট্রাইব্যুনালকে স্বচ্ছ এবং নিরপেক্ষ বলে মত দিলেও তিনি বলেন, ‘এই ট্রাইব্যুনালেই আগে জামায়াত নেতাদের বিরুদ্ধে অস্বচ্ছ প্রক্রিয়ায় রায় দেওয়া হয়েছিল।’

গোলাম পরওয়ার বলেন, ‘একজন সরকার প্রধানের সর্বোচ্চ সাজার এ ঘটনা ইতিহাসে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাইলফলক হিসেবে চিহ্নিত হবে৷ কোনো অপরাধী যে আইনের উর্ধ্বে নয় সেটির উদাহরণ আজকের এই রায়।’

এ সময় বিগত দিনের সকল গণহত্যা ও অপরাধের বিচার এখন সময়ের দাবি জানিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad