হারানো ১০৫টি মোবাইল মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

হারানো ১০৫টি মোবাইল মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
হারানো মোবাইল ফোনগুলো ফিরে পেয়ে আনন্দিত মালিকরা। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানা।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে সেগুলো উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়। পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ১০৫টি মোবাইল ফোন উদ্ধার করে।

আরও পড়ুন

হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক বছরে প্রায় ৬০০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে পল্টন মডেল থানা পুলিশ। যা পরে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মালিকরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad