ঝালকাঠির ২ আসনে ৪ মনোনয়ন প্রত্যাহার

ঝালকাঠির ২ আসনে ৪ মনোনয়ন প্রত্যাহার
ঝালকাঠিতে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৪ জন। ছবি কোলাজ: টাইমস
Advertisement
Advertisement

ঝালকাঠির দুই আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চার প্রার্থী। এর মধ্যে তিনজন জামায়াতকে সমর্থন করে এবং একজন বিএনপিকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন।

জেলা রিটার্নিং অফিসারের কাছে মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তারা। মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করা ব্যক্তিদের মধ্যে ঝালকাঠি ১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত বিএনপির মনোনীত রফিকুল ইসলাম জামালকে সমর্থন দিয়েছেন।

এদিকে, ঝালকাঠি ১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী মাহমুদা আলম মিতু ও লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান জামায়াত প্রার্থী ফয়জুল হককে সমর্থন জানিয়ে নিজ নিজ মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এছাড়া ঝালকাঠি ২ আসনে এবিপার্টি মনোনীত শেখ জামাল হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করে জামায়াত প্রার্থী শেখ নেয়ামূল করিমকে সমর্থন দিয়েছেন। মঙ্গলবার বিকালে এ নিয়ে ঝালকাঠি প্রেস ক্লাবে এবি পার্টি ও জেলা জামায়াত যৌথ সংবাদ সম্মেলন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad