ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের ব্যাপক প্রচারের জন্য মেহেরপুরে ভোটের রিকশার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভোটের রিকশার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ এনামুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আবু সাঈদ, জেলা নির্বাচন অফিসার এনামুল হক, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।
রিটার্নিং কর্মকর্তা সৈয়দ এনামুল কবীর জানান, দীর্ঘদিন পর গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গণভোট সম্পর্কে মানুষ তেমন একটা সচেতন নয়। সবাইকে সচেতন করতে সড়কে ভোটের রিকশার আয়োজন করা হয়েছে। এই রিকশা সড়কে সড়কে গণভোট সম্পর্কে মানুষকে অবহিত করবে।
তিনি জানান, একই সঙ্গে ‘হ্যাঁ’ ভোটে কী হতে পারে এবং ‘না’ ভোট দিলে তার প্রভাব কী হবে, এসব বিষয় নিয়ে রিকশায় মাইকিং করে প্রচার চালানো হবে। এই প্রচার কার্যক্রম চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।


