আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার জন্য খুলনায় ৩৮ প্রার্থী প্রতীক পেয়েছেন। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ ও জেলা নির্বাচন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। খুলনার অন্য একটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ করেছেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের।
এতে জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


