‘না’ ভোটের পক্ষ নেওয়া দল রক্তের সঙ্গে বেইমানি করছে: উপদেষ্টা সাখাওয়াত

‘না’ ভোটের পক্ষ নেওয়া দল রক্তের সঙ্গে বেইমানি করছে: উপদেষ্টা সাখাওয়াত
ঠাকুরগাঁও পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।। ছবি: টাইমস
Advertisement
Advertisement

যেসব দল ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তারা রক্তের সঙ্গে বেইমানি করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার সকালে ঠাকুরগাঁও পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচারবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, “যারা ক্ষমতার অপব্যবহার করতে চাইবেন, তারা ‘না’ ভোটের দিকে যাবেন। দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ‘হ্যাঁ’-তে ভোট দিতে হবে।”

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, ‘হ্যাঁ ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যত। এরকম সুযোগ সবসময় পাবেন না। সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না। সেজন্য আপনাদের কাছে আসা। আপনারা যদি হ্যাঁ ভোটকে বিজয়ী করতে পারেন। তাহলে ভবিষ্যতে পার্লামেন্টে গিয়ে কোনো জনপ্রতিনিধি চাইলেও সংস্কারের বাইরে কিছু করতে পারবেন না।

এ সময় অতিরিক্ত জেলা নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad