হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু
শুক্রবার হাম আক্রান্ত সাত মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেঝেতে বসে আছেন আকলিমা বেগম। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১২৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৬৬ জনে।

ল্যাবরেটরি পরীক্ষায় মোট ১০ হাজার ১৮৫ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি শনাক্ত করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন

এই তিন মাসেরও কম সময়ে দেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৫৫১ ও ৯২ জনে।

বিভাগভিত্তিক তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, দেশের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে মোট সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে ৩৯ হাজার ১২৭ জন, যার মধ্যে নিশ্চিত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৭ হাজার ১৫ জন। এই বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ২৩২ জন।

এর পরেই বেশি রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে, যেখানে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ১৪ হাজার ৩০ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ জনের। এছাড়া বরিশাল বিভাগে ৭ হাজার ৯৭৭ জন, রাজশাহীতে ৭ হাজার ১৮৩ জন, খুলনায় ৬ হাজার ১৩৭ জন, সিলেটে ৪ হাজার ৩৫৩ জন, ময়মনসিংহে ৩ হাজার ৭৪৫ জন এবং রংপুর বিভাগে ১ হাজার ৬১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে ।

হাসপাতালে রোগী ভর্তি ও সুস্থতার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৬৮ হাজার ৯৩৪ জন সন্দেহজনক হাম রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭৮ জন। অন্যদিকে চিকিৎসা শেষে এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ২৭৫ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮২ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad