হাদি হত্যা: ‘ভারতে গ্রেপ্তার দুজনকে ফেরাতে কূটনৈতিক কাজ চলছে’

হাদি হত্যা: ‘ভারতে গ্রেপ্তার দুজনকে ফেরাতে কূটনৈতিক কাজ চলছে’
Advertisement
Advertisement

ভারতে আটক ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় সন্দেহভাজনদের দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরির্দশক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার ঢাকার পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সমসাময়িক নানা ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে কাজ চলছে।’

সারা দেশের চাঁদাবাজ সন্ত্রাসী অপরাধীদের তালিকা তৈরি করা হয়েছে বলে জানান আইজিপি। তিনি বলেন, ‘দ্রুত তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। মব সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অপারেশন) রফিকুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের সময় ৪৪ পুলিশ হত্যার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর