রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজশাহীর বাঘা উপজেলায় গরুবাহী ভুটভুটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হজরত আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের অটোরিকশার ড্রাইভার শরিফুল ইসলাম (৪৫), অটোরিকশার যাত্রী লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

আহতরা হলেন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুরের নওপাড়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশার ড্রাইভার যাত্রী নিয়ে বাঘার উদ্দেশে যাচ্ছিলেন। অটোরিকশাটি বাঘা-লালপুর সড়কের বাঘা উপজেলার চন্ডিপুরের হজরত আলীর বাড়ির সামনে পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মখোমুখি সংঘর্ষ হয়। এতে শরিফুল ইসলাম, বিধান দাস ও রকেনা বেগম নিহত হন। সংঘর্ষে আহত শাহাজান আলী ও সীমা বেগমকে প্রথমে উপজেলা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, লালপুর থেকে একটি অটোরিকশা করে পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিলো। পথে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ড্রাইভারসহ তিনজন নিহত হন। মরদেহ উদ্ধার করে থানার আনা হয়েছে। অটোরিকশা ও ভুটভুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর