যাত্রাবাড়ীতে ‘মাদক ব্যবসা’ নিয়ে বিরোধে যুবককে হত্যা

যাত্রাবাড়ীতে ‘মাদক ব্যবসা’ নিয়ে বিরোধে যুবককে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার যাত্রাবাড়ীতে ‘মাদক ব্যবসা’ নিয়ে বিরোধে এক যুবক খুন হয়েছেন।  রোববার রাত ১১টার দিকে যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মেহেদী হাসান অপু (২৫)। তার বাড়ি ঝালকাঠি জেলায়। বর্তমানে যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে থাকতেন তিনি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা  করা হয়েছে। তবে ঘটনার বিস্তারিত জানতে পুলিশ মাঠে কাজ করছে।

নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে এবং তার এক পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে উল্লেখ করে ওসি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদ রাজু বলেন, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর