হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার হাজারীবাগ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. ইকবাল হোসেন মোল্লা ইমন (২৪), মো. হুমায়ুন কবির (৩৪), মো. নিজাম উদ্দিন (৪২), মনজুর হাসান অপু (২৯), মাহমুদুল হাসান চঞ্চল (৩৩), মো. আবু আমজাদ শাকিল (২৫), মো. কামাল (৩০), মো. মিন্টু মিয়া (৩৯), রাসু (৩০), মো. শাকিল (৩০) এবং মো. হায়দার রহমান (৪০)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি রয়েছেন। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad