জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। প্রসিকিউশন কার্যালয়ে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে এখনো সবার নাম প্রকাশ করা হয়নি।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশন কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আমরা ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আকারে দাখিল করব।’


