হাইকোর্টে লতিফ সিদ্দিকীর জামিন

হাইকোর্টে লতিফ সিদ্দিকীর জামিন
আদালত প্রাঙ্গণে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। ছবি: টিভি থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছে হাইকোর্ট। একই মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।

দুই আসামির আলাদা আলাদা জামিন আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেয় বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ।

লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না, ফজলুর রহমান ও  আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া। মঞ্জুরুল আলম পান্নার পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন, রমজান আলী শিকদার ও প্রিয়া আহসান চৌধুরী।

রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।

আরও পড়ুন

এর আগে, গত ২৯ আগস্ট শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকী,মঞ্জুরুল আলম পান্না ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমানসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলামের করা মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’ এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আব্দুল লতিফ সিদ্দিকী। এসময় তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং অন্যদের প্ররোচিত করেন। পরে বৈঠকে অংশ নেওয়া ৭০ থেকে ৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে আটক করে পুলিশ।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad