নড়াইলে তিনটি দোকানে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতিসহ দগ্ধ ১

নড়াইলে তিনটি দোকানে আগুন, লক্ষাধিক টাকার ক্ষতিসহ দগ্ধ ১
নড়াইলে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নড়াইল সদরের গোবরা বাজারে আগুন লেগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

অগ্নিদগ্ধ অবস্থায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাসুদ রানা জানান, আগুনে মুদি ব্যবসায়ী সঞ্জয় দাস ও শৈলেন দাস, মুদি দোকানি সাইফুল ইসলাম এবং মিষ্টির দোকানদার আবুল বাসারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেলেও ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ১১ লাখ টাকার মালামাল উদ্ধার করেন বলে জানান তিনি।

আরও পড়ুন

প্রাথমিকভাবে ধারণা করা হয়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে স্থানীয়দের ধারণা, দোকানের ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ার কারণেও আগুন লাগতে পারে।

এসময় স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তারা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad