হবিগঞ্জে ১৮৫ টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জে ১৮৫ টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০
সোমবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে | ছবি: টাইমস
Advertisement
Advertisement

হবিগঞ্জের লাখাই উপজেলায় দোকানের বাকির টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে মালামাল কিনেছিলেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

দোকানদার জালাল মিয়ার দাবি, রসম আলীর কাছে তার ১৮৫ টাকা পাওনা রয়েছে। অন্যদিকে রসম আলী বলেন, তার কাছে মাত্র ৩০ টাকা বাকি আছে।

আরও পড়ুন

এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি উভয় পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad