হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি

হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি
Advertisement
Advertisement

হবিগঞ্জে ভুল প্রশ্নপত্রে দাখিল পরীক্ষা দিয়েছেন ১০০ শিক্ষার্থী। এ ঘটনায় কেন্দ্র সচিবসহ তিন জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি ওই শিক্ষার্থীদের খাতা আলাদা করা হয়েছে।

অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দাখিল পরীক্ষা কেন্দ্রের সচিব মো. ফারুক মিয়া, হল সুপার মো. খাইরুদ্দীন এবং চেক অফিসার মিজানুর রহমান।

বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ১০০টি খাতা আলাদাভাবে মূল্যায়ন করা হবে এবং শিক্ষার্থীদের ক্ষতি হবে না। দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিব, হল সুপার ও চেক অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে তারা দায়িত্ব পালন করবেন না।’

মঙ্গলবার দাখিলের কুরআন মজিদ বিষয়ের প্রথম দিনের পরীক্ষা সারাদেশে ‘যমুনা-১’ সেটে নেওয়ার কথা থাকলেও ওই কেন্দ্রে একটি কক্ষে ১০০ পরীক্ষার্থীকে ভুলবশত ‘মেঘনা-১’ সেটের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্রে নিবন্ধিত ৬২৪ জনের মধ্যে ৬০৮ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা চলে যাওয়ার পর বিষয়টি ধরা পড়ে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পাপিয়া আক্তার কেন্দ্রে গিয়ে খাতাগুলো সংগ্রহ করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান।

কেন্দ্র সচিব মো. ফারুক মিয়া বলেন, ‘হল সুপার ও চেক অফিসারকে সতর্কতার সঙ্গে প্রশ্নপত্র বিতরণের নির্দেশ দেওয়া হয়েছিল। তবুও ভুল হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর