চট্টগ্রামে খননের সময় মাটি চাপা পড়ে নিহত ২

চট্টগ্রামে খননের সময় মাটি চাপা পড়ে নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামে নির্মাণকাজের জন্য মাটি খননের সময় চাপা পড়ে ২ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে নগরের হালিশহর থানাধীন আগ্রাবাদ বি ফোর অ্যাকসেস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাকিব এবং দিনাজপুরের তুষার (২২)। আহতরা হলেন সাগর ও এরশাদ। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি বিদেশি প্রতিষ্ঠানের নির্মাণকাজের অংশ হিসেবে খননের সময় হঠাৎ ধসে পড়ে ৪ শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহতদের নিয়ে আসা ব্যক্তিদের মধ্যে খাইরুল ইসলাম এ বিষয়ে কথা বলতে রাজি হননি। হতাহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন এবং এ বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর