হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০
Advertisement
Advertisement

হবিগঞ্জের বানিয়াচংয়ে খেলার মাঠে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন।

রোববার বিকাল ৫ টার দিকে উপজেলার নন্দীপাড়া গ্রামের ইনাতখানি ও পুরানবাগ এলাকার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, নন্দীপাড়া খেলার মাঠে কে আগে ফুটবল খেলবে, তা নিয়ে ইনাতখানি ও পুরানবাগ এলাকার যুবকদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad