ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু

ঈদের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু
Advertisement
Advertisement

ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম।

সোমবার সকাল থেকে বাংলাদেশ-ভারত দুই দেশের এই বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর ব্যবহারকারীদের মাঝে।

এর আগে গত ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা সাতদিন ঈদের ছুটিতে বন্দরের সবধরনের আমাদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে, এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি বন্দর ব্যবহার করে দুই দেশের মধ্যে যাতায়াত করেছেন।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সব সংগঠনসহ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ মতামতের ভিত্তিতে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে সর্ব সম্মতিক্রমে সাত দিন বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, ‘ঈদের ছুটি শেষে আজ সকাল থেকে আবারও উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।’

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের পুলিশের অফিসার ইনচার্জ তুফান মন্ডল জানান, ঈদ উপলক্ষে বন্দরের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকলেও ভিসাধারীরা বন্দর পেরিয়ে ভারতের যাতায়াত করেছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad