হবিগঞ্জে নিখোঁজের একদিন পর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার

হবিগঞ্জে নিখোঁজের একদিন পর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওর থেকে মানিক লাল দাশ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মানিক লাল দাশ ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মানিক লাল দাশ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বৃহস্পতিবার রাতে স্থানীয় জেলেরা শৌলাগড় হাওরে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওর থেকে মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad